1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘‘৩০০ টাকার ভাড়া ১ হাজার’, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘‘৩০০ টাকার ভাড়া ১ হাজার’, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষেরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন তারা। সকাল ৮টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

অবরোধকারীরা জানান, গতকাল (সোমবার) পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই অবরোধ বলে জানান তারা।ভারত-ফ্রান্স ছাড়াও আরও ৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না
সহিংসতামুক্ত নির্বাচন : পুলিশের সক্ষমতা ও মানসিকতা নিয়ে প্রশ্ন
মুখলেস নামে এক যাত্রী বলেন, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমি ভোট দিতে গ্রামের বাড়ি জামালপুরে যাচ্ছি। যেখানে ৩০০ টাকা ভাড়া, সেখানে এখন ১ হাজার টাকা চাচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই, যাতে সরকার এদিকে নজর দেন।

পোশাক শ্রমিক আবুল কালাম সোহাগ বলেন, পোশাক কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন। কিন্তু ডাবল ভাড়া চাচ্ছে বাসের চালক হেলপাররা। আমি রাজশাহী যাবো আগে ৫০০ টাকা ভাড়া ছিল কিন্তু আজ ১ হাজার টাকার বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকরা অতিরিক্ত ভাড়ার টাকা কোথায় পাবে। এতে ভোটারদের গ্রামের বাড়িতে ফিরতে ব্যাহত হতে পারে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, সড়কে অতিরিক্ত যাত্রী। যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!