ইপেপার / প্রিন্ট
দীর্ঘ ১১ বছর পরে নানা জটিলতা কাটিয়ে আগামী ২৪ শে ফেব্রুয়ারি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তনের উদ্বোধন করবেন সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
সমাবর্তনে প্রায় ২৪৭৮ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট অংশ নিবেন। বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হোসেন।
তিনি জানান, নানা জটিলতা কাটিয়ে এবারের সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে গ্র্যাজুয়েটদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এর আগে ২০১৪ সালে সর্বশেষ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।