1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বনিম্ন লক্ষ্য দিয়েও জয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বনিম্ন লক্ষ্য দিয়েও জয়

প্রতিনিধি

২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে সর্বনিম্ন লক্ষ্য দিয়েও জয়
পাকিস্তানের করাচিতে ২৩২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে গেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েও জিতেছে পাকিস্তান টিভি (পিটিভি) ক্রিকেট দল। সুই নর্দান (এসএনজিপিএল) সেই রানও করতে পারেনি। তারা মাত্র ৩৭ রানে অলআউট হওয়ায় বিশ্বরেকর্ড গড়ে জিতল পিটিভি।

প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতায় আজ (শনিবার) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এমন দৃশ্য দেখা গেছে। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন ৪১ রানের টার্গেট দিয়েও জয়ের রেকর্ড দেখা গিয়েছিল ১৭৯৪ সালে। ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় হওয়া সেই রেকর্ড আজ ভেঙে গেল। লর্ডস ওল্ড গ্রাউন্ডে ওল্ডফিল্ড ৪১ রানের লক্ষ্য দিয়েও এমসিসিকে হারিয়েছিল।

করাচিতে আজ পিটিভি ৩৭ রানে অলআউট করে দেয় এসএনজিপিএলকে। তারা ম্যাচটি জিতে নেয় ২ রানে। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতার চলমান আসরে এটি সবচেয়ে লো স্কোরিং ও দ্রুততম ম্যাচ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি ১৬৬ রানে অলআউট হয়। শামিল হুসাইনের নেতৃত্বাধীন দলটির হয়ে কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি।

বিপরীতে পাকিস্তান জাতীয় টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এসএনজিপিএলেরও নেতৃত্বে আছেন। তার দলই চুড়ান্ত বিপর্যয় দেখিয়ে বিভ্রতকর হারের সাক্ষী হলো। যদিও প্রথম ইনিংসে ৭২ রানের লিড নিয়েছিল মাসুদের দলটি। সাইফুল্লাহ বাঙ্গাসের ফিফটিতে ভর করে তারা ২৩৮ রান তোলে। ৭২ রানে পিছিয়ে থেকে পিটিভি দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে। এবার তারা বিপর্যয়ে পড়ে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ফলে এসএনজিপিএলে লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৪০ রানের।

এসএনজিপিএল যেন আর কত বিপর্যয়ে পড়া যায় সেই নজিরই দেখাল লক্ষ্য তাড়া করতে নেমে। চতুর্থ ইনিংসে সাইফুল্লাহ বাদে দলটির আর কেউই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। ফলে অলআউট হয় মাত্র ৩৭ রানে। পিটিভির হয়ে মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন আলি উসমান। চলতি বছরের কায়েদে আজম ট্রফিতেও তিনি সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!