1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে দুইজন আটক, ১৯ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

২১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে দুইজন আটক, ১৯ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর মুগদা এলাকায় ২১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা থানা পুলিশ।

আটককৃতরা হলো মোঃ রাসেল মিয়া ও মোঃ সজিব। আটকের সময় তাদের নিকট থেকে ১৯ লক্ষ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার রাতে ঢাকা জেলার সাভার থানায় ও গাজীপুর সদর থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ পিপিএম  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮ জুন দুপুর ১১:৩০টায় মামলার বাদী মাসুম পারভেজ তার বোনের ব্যবসার ২১ লক্ষ ৪৬ হাজার টাকা মতিঝিলে ব্যাংক থেকে উঠিয়ে বাসায় নিয়ে আসার জন্য বোনের ড্রাইভার রাসেলকে প্রাইভেটকারসহ পাঠান। রাসেল ব্যাংক থেকে টাকা গ্রহণ করে পারভেজকে জানায় সে টাকা বুঝে পেয়েছে। পারভেজ আটককৃত রাসেলকে টাকাগুলো বাসায় তার মায়ের নিকট দিয়ে আসতে বলে। দীর্ঘসময় পর রাসেল তার মায়ের নিকট টাকা পৌঁছে না দেওয়ায় মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাসেল বাসার গ্যারেজে প্রাইভেটকার রেখে অপর সহযোগী সজিবের সহায়তায় টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মুগদা থানায় মামলা রুজুর পর মুগদা থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকালে তথ্য প্রযুক্তি সহায়তায়  ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ লক্ষ ২৭ হাজার টাকাসহ রাসেল ও সজিবকে আটক করা হয়।

আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মুগদা থানার ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!