1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৭ বিশ্বকাপে রোহিত কি থাকবেন ? - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

২০২৭ বিশ্বকাপে রোহিত কি থাকবেন ?

প্রতিনিধি

ফাইনাল শুরুর আগের দিন থেকে আকস্মিকভাবে সামনে চলে আসে রোহিত শর্মার অবসর গুঞ্জন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছিলেন। সে কারণেই কি না রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসর যাবেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও দুবাইয়ে ট্রফিকে সামনে বসিয়ে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, এক দিনের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না। তবে সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা খানিক রহস্য নিয়েই বললেন ২০২৭ বিশ্বকাপে খেলা ঘিরে। জানালেন, এখনও ঠিক করেননি সেই বিশ্বকাপে খেলবেন কি না।

ফাইনালে ম্যাচ শেষ রোহিত ‘জিয়োহটস্টারে’ বলেছেন, ‘পরিস্থিতি যেমন আসবে, তেমন ভাবে সেটাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেশি দূরে তাকানো উচিত হবে না। এই মুহূর্তে আমার লক্ষ্য হল ভাল খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। কোনও সীমারেখা টানতে চাই না। তাই ২০২৭ বিশ্বকাপে খেলব কি না সেটাও এখন জানাতে চাই না। এই মুহূর্তে কোনও মন্তব্য করা ঠিক হবে না।’

ভবিষ্যতে খুব বেশি তাকাতে চান না জানিয়ে রোহিতের মন্তব্য, ‘নিজের ক্রিকেটজীবনে বরাবর এক-একটা ধাপ নিয়ে এগোতে ভালবাসি। ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে চাই না। অতীতেও কখনও এই কাজ করিনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি। দলের সময়টা উপভোগ করতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি হবে। সেটাই আসল।’

‘এখনই অবসর নিচ্ছি না’, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রোহিত শার্মা। তার বিদায়ের গুঞ্জন তাই শেষ। তবে নতুন কৌতূহলের শুরুও এখান থেকে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কি থাকবেন বা টিকবেন তিনি? ভারতীয় অধিনায়ক জানালেন, এখন অত দূরে তিনি তাকাচ্ছেন না। তবে দারুণ সুখি এই দল ছেড়ে যাওয়ার ভাবনাও আপাতত তার নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যান অব দা ম্যাচ হয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোয় বড় ইনিংস খেলতে না পারলেও আগ্রাসী শুরু এনে দিয়েছেন দলকে। তবে আগামী বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ভাবলে, তাকে নিয়ে সংশয় আছে বটে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে বিশ্বকাপ। ততদিনে তার বয়স পৌঁছে যাবে চল্লিশের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!