1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ

প্রতিনিধি

ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনে ১৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ এগিয়ে আছেন অধিকাংশ কেন্দ্রে। এসব কেন্দ্রের মধ্যে ১৬টিতে ধানের শীষ প্রতীক সর্বোচ্চ ভোট পেয়েছে। বাকি ৩টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী।

শামার বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান। ওবায়দুর রহমান ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পরাজয় বরণ করেন।

কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৯ কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীক পেয়েছে মোট ২১ হাজার ১৩৬ ভোট। অন্যদিকে রিকশা প্রতীক পেয়েছে ১৩ হাজার ৬৪৫ ভোট। অর্থাৎ ১৯ কেন্দ্রে শামা ওবায়েদ ৭ হাজার ৪৯১ ভোটে এগিয়ে আছেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, বেশির ভাগ কেন্দ্রেই ধানের শীষ প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে রিকশা প্রতীক বড় ব্যবধানে ভোট পেয়েছে, ফলে সামগ্রিক ব্যবধানে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে।

এসব কেন্দ্রের মধ্যে শামা ওবায়েদের নিজের কেন্দ্র নগরকান্দার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শামা ওবায়েদ পেয়েছেন ১৪৪০ ভোট। ওই কেন্দ্রে শাহ আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৩৭১ ভোট। অন্যদিকে সালথা উপজেলায় শাহ আকরাম আলীর নিজের কেন্দ্র বাহিরদিয়া মাদ্রাসায় পেয়েছেন ২৫০০ ভোট। সেখানে ধানের শীষ পেয়েছে মাত্র ২২৫টি ভোট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!