1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

প্রতিনিধি

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের মূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ারসহ কারাবন্দিদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরের পদযাত্রা ঘোষণা করছি।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে তারা সবাই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান তিনি। 

রোাববার বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মঠে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হয়। 

দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই নেতা-কর্মীরা এসে জড়ো হতে থাকেন। 

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!