1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৭ বছর পর ভোট দিলেন বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১৭ বছর পর ভোট দিলেন বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর ভোলা-৩ সংসদীয় (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি লালমোহন পৌরসভার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।

ভোট দেওয়া শেষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, র্দীঘ ১৭ বছর পর আমি ভোট দিতে পেরেছি। ২০১৮ সালে ভোটের সময় আমাকে গৃহবন্দি করা রাখা হয়েছিল। ঘর থেকেও ১৬ দিন বের হতে পারিনি, নিজের ভোটও দিতে পারিনি।

তিনি আরও বলেন,দেশ গনতন্ত্রের দিকে এগিয়ে যাবে এটাই কামনা। এখন পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। আর যারা নির্বাচনে গণ্ডগোল করেন, তারা ভারতে পালিয়ে আছেন। তাই এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর রয়েছে।

এসময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!