1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৬ মার্চের ট্রেনের টিকিটে আধাঘণ্টায় ১ কোটির বেশি হিট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১৬ মার্চের ট্রেনের টিকিটে আধাঘণ্টায় ১ কোটির বেশি হিট

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রার টিকিটযুদ্ধের চতুর্থ দিনে আজ (শুক্রবার) সকাল ৮টায় ১৬ মার্চের টিকিট বিক্রি শুরুর মাত্র ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে জমা পড়েছে ১ কোটির বেশি হিট।

চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় নিমিষেই শেষ হয়ে গেছে উত্তর ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনের প্রায় সব আসন।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ১ কোটি ৫ লাখ বার হিট করেছেন ব্যবহারকারীরা।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৬ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিনের জন্য সারাদেশে সব মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫২৮টি।

তবে বিপুল চাহিদার বিপরীতে এই আসনসংখ্যা অত্যন্ত নগণ্য। সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৪৪৩টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারাদেশে বিক্রি সম্পন্ন হয়েছে ২০ হাজার ৩৩২টি আসনের টিকিট।

বেলা ১১টায় রেলওয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, ১৬ মার্চের ঢাকা-রাজশাহী রুটের ৫টি, ঢাকা-পঞ্চগড় রুটের ৩টি, ঢাকা-চিলাহাটি রুটের ২টি, ঢাকা-বেনাপোল রুটের ২টি, ঢাকা-দিনাজপুর রুটের ৩টি, ঢাকা-রংপুর রুটের ২টি, ঢাকা-কুড়িগ্রাম রুটের ২টি এবং ঢাকা-খুলনা রুটের ৩টি ট্রেনের একটি আসনও আর অবশিষ্ট নেই।

এদিকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি সকালে শুরু হলেও পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। মূলত সার্ভারের ওপর চাপ কমাতে দুই ভাগে এই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী- ১৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!