1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৩ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

১৩ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ

প্রতিনিধি

টানা ১৩ দিনের বিরতির পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক শুরু হয়।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও, পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ বৈঠক মুলতবি করা হয়েছিল।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। পাশাপাশি, মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, এবং নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করা হবে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

গত ১২ মার্চ রাষ্ট্রপতি সংসদে ভাষণ প্রদান করেন। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনের শুরুর দিকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় এবং আলোচনার শেষে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!