1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুদকের জালে সাভারের সাবেক চেয়ারম্যান রাজীব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুদকের জালে সাভারের সাবেক চেয়ারম্যান রাজীব

প্রতিনিধি

প্রায় ১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ফেঁসেছেন সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এমন অভিযোগে মানিলন্ডারিং আইনে মামলার পাশাপাশি প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদেরও মামলা হয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (২২ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে তার নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ ৬ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৪২৫ টাকার হিসাব পাওয়া যায়, যার মধ্যে বৈধ আয় পাওয়া যায় মাত্র ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৬৩১ টাকার। বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।

দ্বিতীয় মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার সহযোগী মো. জাকির হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, মঞ্জুরুল আলম রাজীব নামমাত্র রাজ রিয়েল এস্টেট, রাজ কনস্ট্রাকশন ও রাজ লেদার লিমিটেডের ব্যাংক হিসাবে মোট ১০৯ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ১০৯ টাকা টাকা লেনদেন করে বৈধ করার চেষ্টা করেছেন আসামিরা। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!