1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু "গোপালগঞ্জে" - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু “গোপালগঞ্জে”

প্রতিনিধি

গোপালগঞ্জে গতরাত থেকে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ মেলার আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাতে শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ৪০ টি স্টল বসেছে। এতে বস্ত্র , পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পে উৎপাদিত পণ্যের সমাহার ঘটেছে । এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।
বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস বলেন, বস্ত্র , পাট, চারু কারু ,মৃৎ ও হস্ত শিল্পের প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্যের পসরা বসেছে।এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য সুলভে কিনতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!