1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হোয়াটসঅ্যাপে স্প্যাম মেসেজ থেকে মিলবে স্বস্তি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

হোয়াটসঅ্যাপে স্প্যাম মেসেজ থেকে মিলবে স্বস্তি

প্রতিনিধি

হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত ও পেশাদার যোগাযোগ সম্পন্ন করেন। তবে এই প্ল্যাটফর্মে সম্প্রতি সবচেয়ে বেশি অভিযোগ উঠে আসছিল অপ্রয়োজনীয় প্রোমোশনাল মেসেজ, অর্থাৎ স্প্যাম নিয়ে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাই এমন সমস্যার স্থায়ী সমাধান আনতে একাধিক নতুন ফিচার চালু করেছে। লক্ষ্য একটাই—ব্যবহারকারীর হাতে পুরো নিয়ন্ত্রণ তুলে দেওয়া এবং ব্যবসায়িক মেসেজিংকে আরও অর্থবহ ও নিরাপদ করে তোলা।

হোয়াটসঅ্যাপ এখন থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করছে শুধুমাত্র আগ্রহী ইউজারদের কাছেই মেসেজ পাঠাতে। আপনি যদি কোনও বিজনেস ওয়েবসাইটে, ইন-স্টোর ফর্মে কিংবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুমতি না দেন, তাহলে সেই ব্যবসা আপনাকে মেসেজ পাঠাতে পারবে না।

এর ফলে কমবে অপ্রয়োজনীয় বার্তা এবং ইউজারের ব্যক্তিগত চ্যাটিং অভিজ্ঞতা হবে আরও স্বাচ্ছন্দ্যজনক। হোয়াটসঅ্যাপ এখন থেকে প্রতিটি ব্যবসায়িক অ্যাকাউন্টকে স্পষ্টভাবে চিহ্নিত করে দেবে। ফলে ইউজাররা সহজেই ওই অ্যাকাউন্টকে ব্লক করতে পারবেন। মেসেজের বিরুদ্ধে রিপোর্ট জানাতে পারবেন, এমনকি রিপোর্টের কারণও নির্দিষ্ট করতে পারবেন।

এছাড়া হোয়াটসঅ্যাপ এবার ইউজারদের জন্য চালু করছে Interested / Not Interested বাটন। এর মাধ্যমে আপনি জানাতে পারবেন—কোন মেসেজে আগ্রহ রয়েছে এবং কোনটি আপনাকে বিরক্ত করছে। এতে করে হোয়াটসঅ্যাপ সহজেই স্প্যাম চিহ্নিত করতে পারবে এবং ভবিষ্যতের মেসেজিং নীতিতে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে।

ব্যবহারকারীরা যেকোনো সময় চ্যাট পারমিশন অন/অফও করতে পারবেন। অর্থাৎ আপনি নিজেই ঠিক করবেন কাকে মেসেজ পাঠানোর অনুমতি দেবেন এবং কাকে দেবেন না। ফলে বিজনেস চ্যাটে বাড়তি ঝামেলা বা অনাকাঙ্ক্ষিত বার্তার সম্ভাবনা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!