1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত, ইতিহাস গড়ার দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত, ইতিহাস গড়ার দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধি

ইডেন টেস্টে মাত্র আড়াই দিনে ভারতকে হারিয়ে দাপুটে শুরু করেছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজের শেষটি গুয়াহাটিতে, সেখানেও পুরো নিয়ন্ত্রণ সফরকারী প্রোটিয়াদের হাতে। এমন পরিস্থিতিতে অবিশ্বাস্য কিছু না ঘটলে ঘরের মাঠে আরেক দফা হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে পারে স্বাগতিক ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেম্বা বাভুমার দলের লিড দাঁড়িয়েছে ৪০১ রান। দ্বিতীয় ইনিংসে এখনো ৭ উইকেট হাতে রয়েছে দক্ষিণ আফ্রিকার। অর্থাৎ, চতুর্থ ইনিংসে পাহাড়সম রান তাড়া করে জেতার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ঋষভ পন্তদের সামনে। ব্যর্থ হলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে সিরিজ হারবে ভারত; অন্যদিকে ইতিহাস রচনা করবে প্রোটিয়ারা।

ভারতীয় দল এর আগে ঘরের মাঠে দুইবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। প্রথমবার ১৯৯৯-২০০০ মৌসুমে শচীন টেন্ডুলকারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ০-২ ব্যবধানে। দ্বিতীয়বার গত বছর, নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে। নিয়তি যেন আবারও সেই পথেই—কারণ সেই সিরিজেও দলের কোচ ছিলেন গৌতম গম্ভীর, আর তিনিই এখন ভারত দলের কোচ।

ইডেনে প্রথম টেস্ট হারায় সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ভারত। গুয়াহাটি টেস্টেও কোণঠাসা পন্তরা। এই ম্যাচ হারলে তৃতীয়বারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হবে ভারত। আর দক্ষিণ আফ্রিকা হবে বিশ্বের প্রথম দেশ, যারা ভারতকে তাদের মাটিতেই দুইবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার নজির গড়বে।

ভারতীয় দলের সঙ্গে লজ্জায় পড়বেন কোচ গম্ভীরও—কারণ তার জমানাতেই ঘরের মাঠে দুইবার হোয়াইটওয়াশের তিক্ত ইতিহাস লিখতে পারে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!