1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়। মকবুল হোসেনের হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, ‘শহীদ আবু সাঈদের বাবাকে আর্মি হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এ ঘটনায় ১৮ অগাস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

গত ২৮ নভেম্বর ঢাকায় এসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে গিয়েছিলেন মকবুল হোসেন ও আবু সাঈদের পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!