1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেরোইন ও ট্রাকসহ একজনকে আটক করেছে ডিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

হেরোইন ও ট্রাকসহ একজনকে আটক করেছে ডিবি

প্রতিনিধি

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটক কৃতরা হচ্ছে মোঃ আল আমিন ও মোঃ জুলমত।

শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) রাত ১০:৪৫টায় টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কতিপয় মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন পরিবহন করে ট্রাকযোগে ঢাকায় ট্যাকনিক্যাল মোড়ের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম দারুসসালাম থানার ট্যাকনিক্যাল মোড় এলাকার একটি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়। ট্রাকটি সেখানে আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে ট্রাক রেখে পালানোর সময় আল আমিন ও জুলমতকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

আটককৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!