1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হালদা নদীতে রাতের অভিযানে ২টি অবৈধ জাল জব্দ, মা মাছ সংরক্ষণে পদক্ষেপ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হালদা নদীতে রাতের অভিযানে ২টি অবৈধ জাল জব্দ, মা মাছ সংরক্ষণে পদক্ষেপ

প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ সংরক্ষণের উদ্দেশ্যে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে দুইটি অবৈধ জাল জব্দ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রামদাশমুন্সীর হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান চালিয়ে গড়দুয়ারা ও ছিপাতলী এলাকা থেকে একটি করে জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, মা মাছের প্রজনন পরিবেশ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের ফলে হালদা নদীতে অবৈধ জালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। কর্তৃপক্ষ আশা করছে, শিগগিরই এই পরিমাণ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।

এছাড়াও মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার জন্য হালদা প্রকল্পের আওতায় ১৫০ থেকে ২০০ জন জেলেকে উপকরণ সহায়তা দেওয়া হবে।

উপজেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ মা মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!