1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘হামলা হলেও মাঠ ছাড়ব না’—সিইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের ঘোষণা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘হামলা হলেও মাঠ ছাড়ব না’—সিইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতের ঘোষণা

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন কোনো ধরনের হামলা বা সহিংসতা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবে না জামায়াত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জুবায়ের বলেন, “নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না। আমরা কোনো অবস্থাতেই মাঠ ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এই বীর জনতা আর কোনো শক্তির কাছে মাথা নত করবে না।”

কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এ নেতা। তার দাবি, বডি ক্যামেরা বিতরণের তালিকা পর্যবেক্ষণে দেখা গেছে—যেসব আসনে বিএনপির অবস্থান ভালো সেখানে তুলনামূলক কম ক্যামেরা দেওয়া হয়েছে, আর যেখানে জামায়াত শক্ত অবস্থানে রয়েছে সেখানে অস্বাভাবিক বেশি ক্যামেরা বরাদ্দ করা হয়েছে। এটিকে তিনি কমিশনের পক্ষপাতিত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

টাকা উদ্ধারের ঘটনা ‘নাটক’

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেন জুবায়ের। তিনি বলেন, ঢাকা বিমানবন্দরে চেকিংয়ের সময় কর্তব্যরত কর্মকর্তারা তার ব্যাগে থাকা টাকা দেখেছেন এবং কোনো আপত্তি জানাননি। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে তিনি নগদ অর্থ বহন করছিলেন, যা আইনের লঙ্ঘন নয়।

কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ পরিকল্পিতভাবে কিছু সাংবাদিককে ডেকে এনে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পেছনে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বিগত সরকারের বিতর্কিত কর্মকর্তা মনিরুল ইসলামের সহযোগী বলেও দাবি করেন জুবায়ের। বর্তমানে অসুস্থ ওই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

হুমকির অভিযোগ

কুমিল্লা-৪ আসনে এক বিএনপি নেতার বক্তব্যের সমালোচনা করে জুবায়ের বলেন, “একজন প্রার্থী বলেছেন, ট্রাক মার্কায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়া হবে। এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” বিষয়টি সিইসিকে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

কার্যকর পদক্ষেপের দাবি

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, বারবার অভিযোগ দেওয়া হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেবল আশ্বাস পাওয়া যাচ্ছে। জাতি এখন কার্যকর পদক্ষেপ দেখতে চায়।

একই সঙ্গে জামায়াতের জনসমর্থন প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন এহসানুল মাহবুব জুবায়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!