1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“হাদির পরিবার পাবে ঢাকার ফ্ল্যাটের সঙ্গে ১ কোটি টাকা জীবন-জীবিকার জন্য” - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

“হাদির পরিবার পাবে ঢাকার ফ্ল্যাটের সঙ্গে ১ কোটি টাকা জীবন-জীবিকার জন্য”

প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকার জন্য এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এই অনুদান প্রধান উপদেষ্টার ফান্ড থেকে প্রদান করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের জন্য দুইটি সুবিধা নিশ্চিত করা হয়েছে:

  1. ঢাকায় ফ্ল্যাটের জন্য এক কোটি টাকা, যা মিনিস্ট্রি অব ফাইনান্স থেকে সরবরাহ করা হবে।

  2. জীবন-জীবিকা নির্বাহের জন্য আলাদাভাবে এক কোটি টাকা, যা প্রধান উপদেষ্টার ফান্ড থেকে দেওয়া হবে।

প্রসঙ্গত, হাদির পরিবারের এক সদস্য ইতিমধ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত। এবার পরিবারের ফ্ল্যাট ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

অর্থ বিভাগের সূত্র জানায়, লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাবলী যথাযথভাবে মেনে চলা হবে।

এছাড়া বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলিত করতে হবে এবং অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!