1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে কোভিড-১৯ মোকাবিলায় স্থাপিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

জানা গেছে, কোভিড-১৯ মোকাবিলার অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শালুয়াভিটা হাট এলাকায় একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হয়। এলাকাটিতে নিয়মিত শিশুরা খেলাধুলা করত। অন্যান্য দিনের মতো আজও খেলার একপর্যায়ে শিশুরা বেসিনটির ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়।

আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই বেসিনটি ধসে পড়েছে।

সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!