1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাটহাজারীতে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাটহাজারীতে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬২ বছর। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন। গতকাল বিকেলেও তাকে ভিক্ষা করতে দেখা গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) হাটহাজারীর পৃথক দুটি স্থানে অজ্ঞাত পরিচয়ের দুই মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে একটি মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট থেকে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি উদ্ধার করে। অন্যটি পৌরসভার আলমপুর জুন নুরাইন মাদ্রাসার দক্ষিণ পাশে একটি মাছের প্রজেক্টের পাড় থেকে হাটহাজারী থানা পুলিশ উদ্ধার করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে ভুক্তভোগীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!