1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাওর রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনাসহ ১৬ দফা দাবি পরিবেশবাদীদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হাওর রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনাসহ ১৬ দফা দাবি পরিবেশবাদীদের

প্রতিনিধি

হাওর অঞ্চলের সমস্যা স্থায়ীভাবে সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তাসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এবং নাগরিক উদ্যোগ

রোববার জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যাপক কাসমির রেজা

সংগঠনগুলোর প্রধান দাবির মধ্যে রয়েছে— হাওরের নদী, খাল ও বিল পরিকল্পিতভাবে খনন করে পানির প্রবাহ নিশ্চিত করা, অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ বন্ধ করা, ফসলরক্ষা বাঁধে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং জলাবদ্ধতা কমাতে অকার্যকর স্লুইসগেট অপসারণ।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী আর্থিক সহায়তা, সহজ শর্তে সুদমুক্ত ঋণ, পুরোনো ঋণ পুনঃতফসিল, সরকারিভাবে ধান কেনা, ধান শুকানোর ড্রায়ার স্থাপন, কমিউনিটি মাড়াই কেন্দ্র নির্মাণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও দাবির তালিকায় রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের মোট ধান উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে হাওর অঞ্চল থেকে। ফলে সেখানে ফসলহানি হলে জাতীয় খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়ে।

অধ্যাপক কাসমির রেজা জানান, চলতি বোরো মৌসুমে তিন দফা বৃষ্টিপাত ও বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় অন্তত ৭৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি শিলাবৃষ্টিতে আরও প্রায় ৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, নদীর নাব্যতা কমে যাওয়া, অপরিকল্পিত রাস্তা ও বাঁধ নির্মাণ, ফসলরক্ষা বাঁধ নির্মাণে বিলম্ব এবং দুর্নীতির কারণে এবারের ক্ষয়ক্ষতি আরও বেড়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হাওরের সংকটকে শুধু প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখলে হবে না; এটি নীতিগত, পরিকল্পনাগত ও ব্যবস্থাপনাগত সংকট। তাই স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও গবেষকদের জ্ঞান কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি সমাধান এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!