1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাওর ও জলাভূমি রক্ষায় নতুন আইন পাস, পরিবেশ সুরক্ষায় জোর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হাওর ও জলাভূমি রক্ষায় নতুন আইন পাস, পরিবেশ সুরক্ষায় জোর

প্রতিনিধি

দেশের হাওর ও জলাভূমি এলাকার সুরক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ-এ বিলটি উত্থাপন করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আইনটির মাধ্যমে দেশের বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি হলো।

পূর্বাপর প্রেক্ষাপটে জানা যায়, ২০২০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর করা এক রিটের পর হাইকোর্ট জলাভূমি সুরক্ষায় দ্রুত আইন প্রণয়নের নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে এবং সংবিধানের ১৮ক অনুচ্ছেদের বাধ্যবাধকতা পূরণে এই আইনটি প্রণয়ন করা হয়েছে।

আইনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, হাওর ও জলাভূমি অঞ্চলে অনিয়ন্ত্রিত উন্নয়ন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীপথে প্রতিবন্ধকতা, বিষ ও কীটনাশকের অপব্যবহার এবং পর্যটনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা। একই সঙ্গে সেচব্যবস্থা উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং কৃষি সম্প্রসারণের মতো বিষয়গুলোও এর আওতায় আনা হবে।

উল্লেখ্য, হাওর অঞ্চলের উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য ১৯৭৭ সালে ‘হাওর উন্নয়ন বোর্ড’ গঠন করা হয় এবং পরে ২০১৬ সালে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর প্রতিষ্ঠা করা হয়। তবে এতদিন একটি পূর্ণাঙ্গ আইন না থাকায় কার্যকর ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা ছিল।

নতুন এই আইনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ জলাভূমি ও বাস্তুতন্ত্র সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!