1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?

প্রতিনিধি

হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?
চিত্রনায়িকার পূজা চেরির একটি ভিডিও নিয়ে হঠাৎ আলোচনা! মাত্র ১৬ সেকেন্ডের সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা গেছে বেশ কৌতূহল। তাতে দেখা গেছে, গায়ে হলুদের সাজে পূজা চেরি; যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গ্রামীণ আবহে হলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন পূজা চেরি। পরে জানা যায়, বাস্তব কোনো বিয়ের অনুষ্ঠান নয়, তার নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ের দৃশ্য এটি। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে।

সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, পাবনায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। পরে সেটি ইন্টারনেটে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন।

‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো ও পূজা চেরি। অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এই সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রায় এক দশক পর এই সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর।

উল্লেখ্য, এই সিনেমার শুটিংয়ের জন্য পুরো টিম কাজাখস্তানেও অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে এখন দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!