1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কামাল মজুমদার! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কামাল মজুমদার!

প্রতিনিধি

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানার এক হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সুবীর ঘোষ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে আসামিরা নির্বিচারে গুলি বর্ষন করেন। এসময় গুলিবিদ্ধ হন মামলার বাদী ইউসুফ। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ২১ নভেম্বর ঢাকার আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তী সময়ে আদালত কাফরুল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলায় কামাল মজুমদার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!