1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহবান বিএসএমএমইউ উপাচার্যের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহবান বিএসএমএমইউ উপাচার্যের

প্রতিনিধি

বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ।
আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।
এর আগে বিএসএমএমইউয়ে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, সর্বস্তরের কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় উপাচার্য আরো বলেন, দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। এদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এদেশের স্বাস্থ্য সেবাখাত পূর্ণতা পেয়েছে। এদেশে এখন কিডনী ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্য্যান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, বন্ধ্যাত্ব, জটিল হৃদরোগ, ক্যান্সারসহ সব ধরণের রোগের উন্নত চিকিৎসাসেবা  দেশের চিকিৎসকরাই প্রদান করছেন। এছাড়া  শিগগিরই চালু হবে রোবটিক সার্জারি। বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবার জন্য এখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!