1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: নরসিংদী থেকে আরেক শুটার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: নরসিংদী থেকে আরেক শুটার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত আরেক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃত শুটারের নাম রহিম। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুছাব্বির হত্যা মামলার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নরসিংদী থেকে রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান এখনো চলমান রয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তারকৃতদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিন্নাতকে (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের মোটিভ, পরিকল্পনা এবং জড়িতদের রাজনৈতিক ও অপরাধমূলক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা আদালতের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে ডিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!