1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাস্থ্য সুরক্ষায় হজযাত্রীরা যা করবেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

স্বাস্থ্য সুরক্ষায় হজযাত্রীরা যা করবেন

প্রতিনিধি

স্বাস্থ্য সুরক্ষায় হজযাত্রীরা যা করবেন
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন হজের দিনগুলোতে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকেন, যাতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটি সহজে আদায় করতে পারেন।

মন্ত্রণালয় তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত নির্দেশনায় বলেছে, হজের আনুষ্ঠানিকতা আদায় করার সময় হজযাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন, নিয়মিত হাত ধৌত করেন এবং ভিড়ের জায়গায় মাস্ক পরার বিষয়টি গুরুত্বের সঙ্গে পালন করেন।
স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য সতর্কতার মধ্যে মন্ত্রণালয় বলেছে, নিজের ব্যবহারের জিনিসপত্র ও উপকরণ অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।
খোলা খাবার ও নিম্নমানের খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন এবং স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করুন।
এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের চিকিৎসা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য একাধিক ভাষায় ‘হেলথ কিট’ প্রকাশ করেছিল।

এতে আবহাওয়াজনিত প্রতিকূলতা বিবেচনায় রেখে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়েছিল।

নির্দেশনায় বলা হয়েছিল, হজের সময় সরাসরি রোদ এড়িয়ে চলুন, তাঁবুর বাইরে বের হলে ছাতা ব্যবহার করুন। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!