1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশদের প্রতি রাজারবাগে শ্রদ্ধা জ্ঞাপন - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশদের প্রতি রাজারবাগে শ্রদ্ধা জ্ঞাপন

প্রতিনিধি

আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছোঁড়া হয় রাজারবাগের পুলিশের অস্ত্র থেকে। এ প্রতিরোধ যুদ্ধে শহীদ হন রাজারবাগের অনেক সাহসী বীর পুলিশ সদস্য। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শহীদ হন স্বাধীনতাকামী পুলিশ সদস্যরা।

রবিবার (২৬ মার্চ ২০২৩ খ্রি.) সকাল ৮:৩০ টায় মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বার, পিপিএম।
ডিএমপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (BPWN) এর নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
এসময় বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে ডিএমপির একদল চৌকস পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সশস্ত্র সালামি প্রদান করেন। সেই সাথে বেঁজে উঠে বিউগলের করুণ সুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!