1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বজন হারানোর শোক বুকে চেপে ভারতীয় তারকার বিশ্বজয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

স্বজন হারানোর শোক বুকে চেপে ভারতীয় তারকার বিশ্বজয়

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ভারতের তারকা ক্রিকেটার রিংকু সিং তার বাবাকে হারান। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান খানচাঁদ সিং। তার মৃত্যু শোক নিয়েই বিশ্বকাপে খেলে গেছেন এই ব্যাটার। এবার শোকাহত হৃদয় নিয়ে ফাইনাল খেললেন ভারতের আরেক তারকা– ইশান কিষাণ।

ফাইনালের দুই দিন আগে পরিবারের দুই সদসদ্যকে হারিয়েছেন ভারতের এই ব্যাটার। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রাতে তাই শোকের সঙ্গেও লড়তে হয়েছে তাকে। এবং তিনি সফল। ব্যাট হাতে ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ফিল্ডিংয়ে দারুণ অবদান রাখেন তিনটি দুর্দান্ত ক্যাচ নিয়ে।

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে মাঠে যখন উদযাপন করছিলেন ক্রিকেটাররা, তখন ইশানের চোখেমুখে আনন্দের সঙ্গে বিষাদের ছায়া। তার মামাতো বোন ও ভগ্নিপতি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ইশানের বাবা প্রণভ পান্ডে ছেলের ফাইনালের ট্রেনিং ও ম্যাচ দেখতে আহমেদাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য পাটনা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু তাকে শিলিগুঁড়ি চলে যেতে হয়। যখন আহমেদাবাদের পথে থাকার কথা, দুই আত্মীয়ের মরদেহ নিতে তখন মর্গের সামনে অপেক্ষা করছিলেন তিনি।

ম্যাচের আগ দিয়ে প্রণবের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া লেখে, ‘আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমরা খুবই বড় সমস্যায় আছি। আমরা সবাই হতভম্ব। ইশান আমাদের সঙ্গে আসতে চেয়েছিল। কিন্তু ফাইনালের কারণে আসেনি। সে সত্যিই বিমর্ষ।’

আবেগের সঙ্গে সংগ্রাম করতে থাকা ইশান যখন ফিফটি করলেন, তখন ড্রেসিং রুমের দিকে ব্যাট তাক করে উদযাপন করলেন, তারপর আকাশের দিকে, যেটা সাধারণত দেখা যায় না। হয়তো ঝলমলে ইনিংস তার বোন ও ভগ্নিপতিকে উৎসর্গ করলেন!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!