1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

স্ত্রীর পরকীয়া প্রেমিককে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার দুপুরে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে হত্যা করা হয়। নিহত হাসিব একই থানার জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর ২নং গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহেদুল ইসলাম। তার স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে ৪ থেকে ৫ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয়। তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জাহেদুল জানার পর হাসিবকে ফোন করে কৌশলে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এবং সঙ্গীত আবাসিক এলাকার মন্নানের বিল্ডিংয়ের সামনে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদুল ছুরিকাঘাত করেন হাসিবকে।

ঘটনার পরে স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘনার পরপরই আসামি গ্রেপ্তারের অভিযান শুরু হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আসামি জাহেদুলকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!