1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা অবস্থানে তাসকিন-রিশাদ

প্রতিনিধি

এ বছর ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা। বিশেষ করে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে এবার র‍্যাংকিংয়ে।

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন একাধিক বাংলাদেশি বোলার। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদি হাসান। ১৩ ধাপ এগিয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বর অবস্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন মেহেদি। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২ উইকেট পেয়েছেন। শেষ ম্যাচেও পেয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট পেয়েছিলেন এই স্পিনার।

এই সিরিজে দুর্দান্ত ছিলেন বাংলাদেশি পেসাররাও। বিশেষ করে তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারও ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। ৭ ধাপ এগিয়ে ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি পেসার।

মেহেদি-তাসকিন ছাড়াও সেরা বিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরো এক বোলার। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের এটিই ক্যারিয়ার সেরা অবস্থান। ২৩ ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!