1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়ে গেল আর্জেন্টিনা, ম্যাচ কবে-কখন? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়ে গেল আর্জেন্টিনা, ম্যাচ কবে-কখন?

প্রতিনিধি

ইকুয়েডরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার তারা সেমির প্রতিপক্ষ পেয়ে গেল। প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে তারা সেমিতে লড়বে লিওনেল মেসিদের বিপক্ষে। ফাইনালে ওঠার লক্ষ্যে সেই ম্যাচে আগামী ১০ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা।

লিওনেল স্কালোনির দল পুরো টুর্নামেন্টেরই ফেবারিট, নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা অনেক এগিয়েই থাকবে। এ ছাড়া র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে যোজন যোজন পিছিয়ে কানাডা। এক হিসেবে ফাইনালে ওঠার দৌড়ে মেসি-আনহেল ডি মারিয়ারা এগিয়ে থাকবেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।কোপা আসর শুরুর আগেই অবশ্য কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জেতে ২-০ গোলে। আলবিসেলেস্তেদের হয়ে একটি করে গোল করেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। চলতি কোপার মতোই সেই ম্যাচেও ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছেন প্রধান তারকা মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বেশ কয়েকটি সুযোগ পেয়েও কানাডার গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপোর কাছে পরাস্ত হয়েছিলেন।

এদিকে, আজ ভোরে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কানাডা-ভেনেজুয়েলা। র‌্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি, বল দখলেও ছিল ঊনিশ-বিশ। উভয়ই সমান ১৬টি করে শট নেয়। তবে গোললক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে ছিল কানাডাই, তাদের ৭টির বিপরীতে ভেনেজুয়েলা লক্ষ্যে শট রাখতে পারে কেবল ৩টি। দিনশেষে শেষ হাসিও জুটল কানাডার মুখে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!