1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেন্টমার্টিনের সেই চাওয়ালাকে সহযোগিতা করবে জেলা প্রশাসন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সেন্টমার্টিনের সেই চাওয়ালাকে সহযোগিতা করবে জেলা প্রশাসন

প্রতিনিধি

সেন্টমার্টিনের সেই চাওয়ালাকে সহযোগিতা করবে জেলা প্রশাসন
‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। চা খেয়ে আমাকে সহযোগিতা করুন।’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চা বিক্রি করে বেড়ানো ষাটোর্ধ্ব বৃদ্ধ আবুল হোসেনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকলীন চাওয়ালা আবুল হোসেনকে জরিমানা না করে তার ব্যবহৃত প্লাস্টিক পণ্যগুলো কিনে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনে প্লাস্টিক নিষিদ্ধ। মানবিক বিবেচনায় চা বিক্রেতা আবুল হোসেনকে অর্থদণ্ড না দিয়ে প্লাস্টিক পণ্যগুলোর অর্থ ফেরত দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জীবিকার জন্য স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে এবং সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

আবুল হোসেন বলেন, চা বিক্রি করে আমি ও আমার পরিবার চলি। ম্যাজিস্ট্রেট সাহেব আমার প্লাস্টিক পণ্যগুলো কিনে নিয়েছেন। স্থায়ী সহযোগিতা পেলে আমার জন্য ভালো হবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুর বলেন, পর্যটনের কারণে দুই মাস জীবিকা থাকলেও বছরের বাকি দশ মাস দ্বীপের মানুষকে মানবেতর জীবন যাপন করতে হয়। আবুল হোসেন দাদার বড় পরিবার, চা বিক্রি করে তার জীবন চলে। প্রশাসন যদি তার জন্য কিছু করে এটি সত্যিই ইতিবাচক কাজ হবে।

এর আগে গত ১৫ ডিসেম্বর, আবুল হোসেনকে নিয়ে ঢাকা পোস্টে ‘আমি একজন প্রতিবন্ধী, চা খেয়ে সহযোগিতা করুন’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!