1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেনাবাহিনী ধাপে ধাপে মাঠ থেকে প্রত্যাহার করা হবে: সালাহউদ্দিন আহমেদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সেনাবাহিনী ধাপে ধাপে মাঠ থেকে প্রত্যাহার করা হবে: সালাহউদ্দিন আহমেদ

প্রতিনিধি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের প্রতি জনআস্থা ফিরে আসায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকটি সিলেট বিভাগের পাথর ও বালু কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর উপস্থিতি এখন ধীরে ধীরে কমিয়ে আনা হবে।”

তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস দমনে অভিযান চলমান রয়েছে এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সরকারি সূত্র বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!