1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেনাপ্রধানকে কেন টানলেন পিসিবি প্রধান? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সেনাপ্রধানকে কেন টানলেন পিসিবি প্রধান?

প্রতিনিধি

ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। চলতি মাসজুড়ে এটি ছিল ‘টক অব দ্য ক্রিকেট ওয়ার্ল্ড’। ধারণা করা হচ্ছে, আইসিসির শাস্তির হুমকি মাথায় নিয়ে ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তাদের সরকার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে সিদ্ধান্ত বদলের কথা জানায়। তার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান আসিম মুনিরের নাম টেনে ভিন্নভাবে আলোচনায় পিসিবি প্রধান মহসিন নাকভি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংবাদ সম্মেলনে নাকভিকে প্রশ্ন করা হয়— ভারত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের অবস্থানের কারণে আইসিসির হুমকি প্রসঙ্গে কী ভাবছে পিসিবি? জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ড প্রধান তার রাজনৈতিক মানসিকতার পরিচয় দিলেন আসিম মুনিরকে টেনে এনে।

নাকভি বলেছেন, ‘ভারত ও আইসিসির হুমকিকে না আমি, না পাকিস্তান সরকার ভয় পায়। এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে তো চেনেন, সেও কখনো ভয় পায় না।’

গত বছর মে মাসে কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান অপারেশন সিঁদুর চালায়। ওই সময় আসিম মুনিরের নেতৃত্বে সেনাবাহিনী ভারতের হামলা প্রতিরোধ করেছিল। পরে তাকে দেশের সর্বোচ্চ সামরিক পদবি ফিল্ড মার্শালে ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!