1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেই যুক্তরাষ্ট্রের মুখোমুখি পাকিস্তান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সেই যুক্তরাষ্ট্রের মুখোমুখি পাকিস্তান

প্রতিনিধি

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। চলতি বিশ্বকাপে আবারও দেখা হচ্ছে দেশ দুটির। এবার যুক্তরাষ্ট্রের কাছে হারের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আগের জয়ে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আবারও এগিয়ে যেতে বদ্ধপরিকর।

শ্রীলঙ্কার কলম্বোতে ‘এ’ গ্রুপে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

২০২৪ সালের জুনে ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৮ রান তুলেছিল যুক্তরাষ্ট্র। ১৯ রানের লক্ষ্যে ১ উইকেটে ১৩ রানে আটকে যায় পাকিস্তান। ফলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে ঐ হার এখনও পোড়ায় পাকিস্তানকে। কারণ যার জেরে গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান।

এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে সর্তক পাকিস্তান। গত বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, ‘গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের দুঃস্মৃতি এখনও আমাদের মনে আছে। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্তক আমরা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে চাই আমরা। গত আসরের হারের প্রতিশোধ নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

ইতোমধ্যে জয় দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপ শুরু করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ভারতের কাছে ২৯ রানে হারে তারা। পাকিস্তানের বিপক্ষে আগের বিশ্বকাপের জয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামব। গত বিশ্বকাপের জয় দলের সবাইকে উজ্জীবিত করছে। এবারও পাকিস্তানকে হারানোর ব্যাপারে আমরা আশাবাদী। তবে কাজটা সহজ হবে না। পাকিস্তান সবসময়ই ভাল দল। নিজেদের দিনে যেকোন দলকে ধ্বসিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।’

পাকিস্তান স্কোয়াড : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

যুক্তরাষ্ট্র স্কোয়াড : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জেসি সিং, আন্দ্রিস গাউস, শেহান জয়সুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নন্তুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শাকউইক, সৌরভ নেত্রাভালকার, আলি খান, মোহাম্মদ মহসিন ও শুভম রঞ্জানে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!