1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেই এইচপিতেই ফিরছেন ডেভিড হেম্প - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

সেই এইচপিতেই ফিরছেন ডেভিড হেম্প

প্রতিনিধি

জাতীয় দলের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দেখা গিয়েছিল ডেভিড হেম্পকে। এরপর আর কোনো সিরিজ বা টুর্নামেন্টে ছিলেন না এই ব্যাটিং কোচ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সঙ্গে ছিলেন না হেম্প।
গেল বছরের শেষ দিক থেকেই বাংলাদেশে নেই হেম্প। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হেম্পের চুক্তি রয়েছে আরও এক বছর তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে আনছে বিসিবি। হেম্প যখন বাংলাদেশে আসেন তখন দায়িত্ব পালন করেন হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের।

পরে তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের পদে যোগ করা হয়। সর্বশেষ আবারও এইচপির হয়ে কাজ করবেন হেম্প। ঢাকা পোস্টকে বিসিবির এইচপি ইউনিটের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আসন্ন নতুন ক্যালেন্ডারে এইচপির সঙ্গে দেখা যাবে তাকে। যদিও পুরো কোচিং স্টাফ এখনো সাজাতে পারেনি বিসিবি।

কবে নাগাদ হেম্প বাংলাদেশে আসবেন সেটিও জানা যায়নি। এদিকে বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!