1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীকে বিএনপির প্রার্থী ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীকে বিএনপির প্রার্থী ঘোষণা

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ১০টি আসনে সুপ্রিম কোর্টের আইনজীবীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রার্থী তালিকায় থাকা সুপ্রিম কোর্টের আইনজীবীরা হলেন– নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নেত্রকোণা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা এবং দলের প্রয়োজনে যেকোনো সময় এটি পরিবর্তন হতে পারে।
তিনি আরও জানান, ৬৩টি আসনে দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এই আসনগুলোর কিছু জোট শরিকদের জন্য রাখা হয়েছে এবং বাকিগুলোতে আলোচনার পর পরে প্রার্থী ঘোষণা করা হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!