1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপারসনিক থেকে হাইপারসনিক যুগে ব্রহ্মস, ভারত-রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র আসছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সুপারসনিক থেকে হাইপারসনিক যুগে ব্রহ্মস, ভারত-রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র আসছে

প্রতিনিধি

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ এবার হাইপারসনিক প্রযুক্তিতে উন্নীত হতে যাচ্ছে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ জানিয়েছেন, নতুন ‘ব্রহ্মস মার্ক-২’ শব্দের গতির পাঁচগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম হবে।

রুশ রাষ্ট্রদূত জানান, নতুন সংস্করণটি আকারে তুলনামূলক ছোট ও হালকা হলেও এর আঘাত হানার ক্ষমতা আরও বেশি শক্তিশালী হবে। এর ফলে ভারতীয় সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বর্তমানে ভারতীয় বাহিনীর ব্যবহৃত ‘ব্রহ্মস মার্ক-১’ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৪৫০ কিলোমিটার। তবে নতুন ‘ব্রহ্মস মার্ক-২’ ৮০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। একই সঙ্গে এর হাইপারসনিক গতি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ অনেকাংশে কমিয়ে দেবে।

রাশিয়া ইতোমধ্যে নিজেদের সেনাবাহিনীতে এই হাইপারসনিক সংস্করণ ব্যবহার শুরু করেছে বলে জানা গেছে। এখন ভারতও যৌথভাবে এর উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের পথে এগোচ্ছে। এ বিষয়ে মস্কো নয়াদিল্লিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, ‘ব্রহ্মস’ নামটি এসেছে ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কোভা নদীর নামের সংমিশ্রণ থেকে। এটি ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO) এবং রাশিয়ার এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়। বর্তমানে স্থল, নৌ, আকাশ ও সাবমেরিন—সব প্ল্যাটফর্ম থেকেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!