1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুইজারল্যান্ড বৈঠকে অগ্রগতি, ৬০ দিনের রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র-ইরান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সুইজারল্যান্ড বৈঠকে অগ্রগতি, ৬০ দিনের রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র-ইরান

প্রতিনিধি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম দফার গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হয়েছে। সোমবার (২২ জুন) সমাপ্ত হওয়া এই বৈঠকে দুই দেশ একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের রোডম্যাপে সম্মত হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান।

বুর্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত আলোচনায় হরমুজ প্রণালির নিরাপদ চলাচল, লেবাননে সংঘাত বন্ধ, পরমাণু ইস্যু এবং পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মধ্যস্থতাকারীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দকৃত অর্থ ছাড় এবং পুনর্গঠন পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস পেয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, আলোচনা ইতিবাচক পরিবেশেই গভীর রাত পর্যন্ত চলেছে।

বৈঠকের আগে হরমুজ প্রণালি ও লেবানন পরিস্থিতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভবিষ্যৎ চুক্তির ভিত্তি তৈরিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!