1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীতাকুণ্ডে ড্রেজার নিরাপত্তাকর্মী হত্যা: র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সীতাকুণ্ডে ড্রেজার নিরাপত্তাকর্মী হত্যা: র‍্যাবের অভিযানে প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ড্রেজারের নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. হৃদয় (২৬)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ভিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা গেছে, নিহত সালাউদ্দিন সীতাকুণ্ডের দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে সালাউদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। পরে নৌকাযোগে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

সালাউদ্দিন নিখোঁজ হওয়ার তিন দিন পর, গত ৩ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের কোয়ানিয়া খালের কাদার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানা-এ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!