1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে কৃষকের কাছে আওয়ামী লীগ নেতার চাঁদা দাবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটে কৃষকের কাছে আওয়ামী লীগ নেতার চাঁদা দাবি

মো:জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষক তার নিজ জমিতে কৃষির জন্য পানি সংরক্ষণ করায় চাঁদা দাবি করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এমন অভিযোগ উঠেছে উপজেলার ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নিজগাঁও গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে নজরুল ইসলামের (৪০) বিরুদ্ধে।

চাঁদার টাকা না দিলে মিথ্যা মামলা ও খুন-জখমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার নিজগাঁও পূর্বপাড়া (মাটিভূই টিল্লা) গ্রামের মো. শাহীন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় কৃষকদের থেকে জানা গেছে, নজরুল ইসলাম নিজগাঁও মাটিভূই এলাকায় বিল ইজারা নিয়েছেন। এজন্য বিলের পাশের সকল কৃষি জমিতে বিল থেকে পানি সেচের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। কৃষকরা কৃষির পানি সংকট মেটাতে দূরের নদী থেকে পাইপ দিয়ে পানি সেচ দেয়। সেচের পানি জমা রাখতে বিলের পাশে রেকর্ডীয় নিজ জমিতে বাঁধ দিয়ে একটি গর্ত করেন কৃষক শাহীন মিয়া।

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনাস মাহমুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫ জনের একটি দল শাহীন মিয়ার জমিতে আসে। এসময় নজরুল ইসলাম বিভিন্ন হুমকি ও পানি সংরক্ষণের জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে শাহীন মিয়ার উপর তারা হামলা করতে গেলে তিনি দৌড়ে বাড়িতে চলে যান।

স্থানীয় বাসিন্দা ও শিশু-কিশোররা অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম বিলের মধ্যে কাউকে গোছল করতে দেন না। এমনকি শিশু-কিশোররা গোছল করলে তাদেরকে গালিগালাজ ও মারধর করে।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তারা আমার ইজারাকৃত বিলের মধ্যে বাঁধ দিয়েছে। মাছ লুট করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, এবিষয়ে তদন্ত চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!