1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে কিশোর খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

সিলেটে কিশোর খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগরীর সাগরদিঘীরপারে শাওন নামের এক কিশোর হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতরাত অনুমানিক আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মাসের ১৮ অক্টোবর সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা আমামলা দায়ের করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!