1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে বিক্রি করা হয়েছে।  - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে বিক্রি করা হয়েছে। 

প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে বিনানুমতিতে দিনদুপুরে অবৈধভাবে প্রায় ৫ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন আব্দুর রহমান নামে আওয়ামী লীগ সমর্থিত কর্মচারী লীগের (সিবিএ) বেপরোয়া এক নেতা। আকাশি প্রজাতির ছোটো-বড়ো ২২টি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দিয়েছেন তিনি।
গত শুক্রবার (৭ নভেম্বর) এ ঘটনাটি ঘটলেও সিবিএ নেতা আব্দুর রহমানের তীব্র দাপটের কারণে গ্যাসফিল্ডের মুখ খুলছেন না কেউ।
জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়ায় অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডের ২নং কূপের আবাসিক এলাকা থেকে সম্প্রতি গাছগুলো কাটা হয়। অনেকটা প্রকাশ্যে গাছগুলো কেটে নিয়ে দ্রুত অন্যত্র বিক্রি করে দেন তিনি। সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার গ্যাসফিল্ডের লউডিং অপারেটর আব্দুর রহমান এতে নেতৃত্ব দেন। গাছগুলো কাটার ক্ষেত্রে তিনি কারও অনুমতি নেননি বলে জানা গেছে।
গ্যাস ফিল্ডের লউডিং অপারেটর আব্দুর রহমানের বিরুদ্ধে বিগত সময়ে আরও নানা অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলি করা হয়েছিল। কিন্তু ক্ষমতাবান ওই সিবিএ নেতা তৎকালীন আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে বদলির আদেশ পরিবর্তন করে ফের বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এ চলে আসেন। ওই সিবিএ নেতা পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে অনেকেই জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ভেতর থেকে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী গিয়ে গাছগুলো উদ্ধার করেন। অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রির সঙ্গে স্থানীয় কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মো. উসমানের ছত্রছায়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা।
অভিযোগের বিষয়ে গ্যাসফিল্ডের লউডিং অফিসার ও সিবিএ নেতা আব্দুর রহমান কালবেলাকে বলেন, ‘আমিতো চাইলেই গাছ কেটে বিক্রি করতে পারি না। এ বিষয়ে আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করেন বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।’
এ বিষয়ে বিয়ানীবাজার গ্যাসফিল্ড-২ এর উপমহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী কালবেলাকে বলেন, ‘আবাসিক এলাকা থেকে গাছ কাটার বিষয়ে আমি পরে জেনেছি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা বড় অপরাধ। এ বিষয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই জড়িতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!