1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

প্রতিনিধি

সিরিয়া-লেবানন সীমান্তে অবস্থিত লেবাননের মাজদাল আনজার এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে সিরিয়ার সীমান্তরক্ষী-সহ নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

আজ সোমবার স্থানীয় সময় সকালে ঘটেছে এ ঘটনা। লেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উভয়েই পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়োর বিবৃতিতে নিহতের সংখ্যা জানানো ব্যতীত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি; আর আইডিএফের বিবৃতিতে নিহতের সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কয়েক জন সদস্য মাজদাল আনজার এলাকায় আত্মগোপনে আছেন। তাদের লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করা হয়েছে।প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে যে সশস্ত্র হামলা হয়েছিল, সেখানে হামাসের পাশাপাশি পিআইজে-এর যোদ্ধারাও ছিল।

হামলার পর থেকে এখন পর্যন্ত পিআইজে থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

তবে গত নভেম্বরে লেবানেনের সরকারের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল, সোমবারের হামলা সেই চুক্তির পরিপন্থি।

এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। কারণ নভেম্বরের পর থেকে প্রায় নিয়মিতই লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েল। বিশেষ করে লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য ও স্থাপনা যেসব জায়গায় আছে, সেসব এলাকাকাতেই হামলা করা হচ্ছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজার বারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এসব হামলয় নিহত হয়েছেন কমপক্ষে ১০৮ জন। তাদের মধ্যে ২১ জন নারী এবং ১৬ জন শিশু আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!