1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার ষড়যন্ত্র নস্যাতের দাবি

প্রতিনিধি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার দুটি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ওই ষড়যন্ত্র করেছিলেন বলে সোমবার সিরিয়ার জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার আল-শারার পরিকল্পনাকে আরও বেগবান করেছে। মধ্যপ্রাচ্য-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তিনি।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে শারার বিরুদ্ধে এসব হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে ক্ষমতা সুসংহত করার পথে সরাসরি হুমকির মুখে রয়েছেন প্রেসিডেন্ট। দেশটির একাধিক সূত্র বলেছে, প্রেসিডেন্ট আল-শারার পূর্বনির্ধারিত সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল আইএস। তবে সংবেদনশীল হওয়ায় এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানানো হয়নি।

সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রথমবারের মতো ঐতিহাসিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে আল-শারাকে স্বাগত জানানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে সিরিয়া।

গত ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর শারা নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন। ট্রাম্পের সঙ্গে ওই বৈঠকের মাধ্যমে সিরিয়ার দীর্ঘমেয়াদি পুনর্গঠন ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন তিনি।

আইএসবিরোধী জোটে যোগ দেওয়ার এই পদক্ষেপকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ মিত্র থেকে দেশটি বর্তমানে পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের দিকে এগোচ্ছে। তবে সিরিয়াকে একত্রিত করার শারার কাজ এখনো কঠিন। তার বাহিনী বারবার সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়েছে, বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব সহিংসতার ঘটনায় আইএসকে দায়ী করছে দামেস্ক।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!