1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, আছে ১২ ভরি স্বর্ণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সালাহউদ্দিনের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ, আছে ১২ ভরি স্বর্ণ

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চকরিয়া ও পেকুয়া আসন নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত মনোনয়ন পত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণীতে (ফরম-২১) সালাহউদ্দিন নিজের আনুমানিক বাৎসরিক আয় দেখিয়েছেন ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা। ২০২৫-২৬ করবর্ষ উল্লেখ করে পাশাপাশি তিনি ব্যয় দেখিয়েছেন ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা।

হলফনামার তথ্যানুযায়ী, সালাহউদ্দিন কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ ৩ লাখ ২০ হাজার টাকা, নিজের ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভষ্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি হতে মূলধনী আয়) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা বার্ষিক আয় করেছেন।

সম্পত্তি ও দায়ের বিবরণী (অস্থাবর) বলছে, সালাহউদ্দিনের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থের পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা জমা আছে এবং স্ত্রীর নামে আছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা। শেয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিনের বিনিয়োগের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা।

এছাড়াও স্ত্রীর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বর্তমান শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

সালাহউদ্দিনের ব্যবহৃত ১ টি কার ও ২ টি জীপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা এবং স্ত্রীরও রয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা মূল্যের একটি কার ও একটি জিপ।

বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা এবং স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪.৮ তোলা স্বর্ণ যার মূল্য ‘অজানা’ উল্লেখ করা হয়েছে। ৩টি আগ্নেয়াস্ত্রের মূল্য সালাহউদ্দিন দেখিয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা।

সালাহউদ্দিনের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে, ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ৬ তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে ১টি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

৪ কোটি ১৫ লাখ টাকা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় থাকা সালাহউদ্দিন হলফনামায় জানিয়েছেন তার প্রদানকৃত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।

১৯৯৬ সালের ষষ্ঠ, সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০০১-২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নির্বাচনে সালাহউদ্দিনের স্ত্রী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!