1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সার্ভার সমস্যায় ভোগান্তিতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

সার্ভার সমস্যায় ভোগান্তিতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা

প্রতিনিধি

সার্ভার সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের ঈদের টিকিট প্রত্যাশীরা। শনিবার সকাল থেকে এ নিয়ে বিভিন্ন অভিযোগ করছেন তারা।

‘বাংলাদেশ রেলওয়ে ফ্যান গ্রুপ’ নামের প্রায় দুই লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে বেশ কয়েকজন এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।

আশিক মাহমুদ নামের একজন টিকিট প্রত্যাশী বলেন, সকাল ৮টা থেকে চেষ্টা করছি। এখন ১২টা বাজে। ২ মোবাইল ১ ল্যাপটপ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, তারপরেও লগইন করতে পারছি না।

একই অভিযোগ জানান এফ আই মিলন নামের আরেকজন টিকিট প্রত্যাশী। তিনি বলেন, এখন পর্যন্ত লগইন করতে পারিনি।

মোহাম্মদ হৃদয় নামে এক টিকিট প্রত্যাশী বলেন, আজ টিকেট কাটতে গিয়ে যে দুইটা সমস্যা বেশি দেখা দিচ্ছে তা হচ্ছে সার্ভারে লগইন করা যায় না। আর সিট সিলেক্টিংয়ে ডান্সিং করে। এখন কথা হচ্ছে সার্ভার নাকি যথেষ্ট শক্তিশালী করা হয়েছে। তাহলে লগই করা যাচ্ছে না কেন? কোথায় গেল সার্ভার ক্যাপাবিলিটি?

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, প্রথম মিনিটে অতিরিক্ত ভিজিটর প্রবেশ করায় সার্ভারে এ সমস্যা দেখা দিয়েছে। তার দাবি, আজকে প্রথম মিনিটে মোট ১৩ লাখ ভিজিটর ওয়েবসাইটে প্রবেশ করেছে।

শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আর যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে কেনা যাচ্ছে ট্রেনের টিকিট।

রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকম প্রতি মিনিটে বিক্রি করতে সক্ষম ৮ হাজার টিকিট। একসঙ্গে ১০ লাখ লোক তাদের সাইটে প্রবেশ করতে পারবে বলেও জানিয়েছিল তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!