1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ইশরাক হোসেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ইশরাক হোসেন

প্রতিনিধি

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ উদ্বোধনী পথসভায় এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, এই জনসমর্থনই প্রমাণ করে যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে। তার প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন।

ইশরাক হোসেন বলেন, দেশের বিদ্যমান নানা সমস্যার সমাধানে বিএনপির রয়েছে পূর্ব অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা। একটি উন্নত, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে জনগণের সক্রিয় সমর্থন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তার সূচনা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে বলে মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, তিনি আশা করেছিলেন একই সংসদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে থেকে জনগণের দাবি-দাওয়া তুলে ধরবেন। তবে মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে নিজের কাছে নিয়ে গেছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্প্রতি নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে কর্মজীবী নারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যকে তিনি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।

ইশরাক হোসেন বলেন, স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রক্ষমতায় এলে নারীদের অধিকার হুমকির মুখে পড়তে পারে এবং নারীদের গৃহবন্দি করার আশঙ্কা রয়েছে। তবে বিএনপি নারীদের পাশে আছে এবং নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে তিনি আশ্বাস দেন।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি নারী-পুরুষ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করবে। তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদিরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!